বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের হত্যার বিচারে কমিশন গঠন করা হবে।
বৃহস্পতিবার সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, হামলা নির্যাতন করে জনগণের ন্যায় সঙ্গত আন্দোলন নস্যাত করা যাবে না।









