চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 06, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
তারেক রহমানের ভার্চুয়াল বক্তৃতা ও সমর্থকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই সনদ এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। নির্বাচনের এই ঘোষণা দেশের গণতান্ত্রকামী মানুষের সামনে অপার সুযোগ তৈরী করেছে বলে জানান তিনি।

বুধবার (৬ আগস্ট) রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, এই নির্বাচনের জন্য দেশের মানুষকে দীর্ঘ দেড় দশক ধরে অপেক্ষা করতে হয়েছে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশের জনগণের সমর্থন চায় বিএনপি।

দেশের জনগণের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে হলে দেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না। জাতীয় স্বার্থে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ আমলে কেউ নিরাপদ ছিল না, এটা সকল গণতান্ত্রিক শক্তিকে মনে রাখতে হবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু রাজনীতির চর্চা করতে হবে।

বিএনপির এই বিজয় মিছিলকে ‘অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে যাত্রা’ হিসেবে উল্লেখ করেন তারেক রহমান।

Tags: জুলাই সনদতারেক রহমাননির্বাচনবিএনপি
Previous Post

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Next Post

নির্বাচনের সুনির্দিষ্ট মাস ঘোষণার ফলে অনিশ্চয়তা ও শঙ্কা উবে যাবে: মিলন

Next Post
বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের সুনির্দিষ্ট মাস ঘোষণার ফলে অনিশ্চয়তা ও শঙ্কা উবে যাবে: মিলন

গণপিটুনির ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকাতিকালে ৫ জনকে গণপিটুনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT