চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি পদযাত্রা করে গ্রামেগঞ্জে নৈরাজ্য-সন্ত্রাস ছড়াতে চায়: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
তথ্যমন্ত্রী সাম্প্রদায়িক অপশক্তি বিরোধী বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য শুভ নয়, তারা গ্রামেগঞ্জে পদযাত্রা করে নৈরাজ্য-সন্ত্রাস ছড়াতে চায়। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না এবং আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

মন্ত্রী আজ বিকেলে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আয়োজিত বাজুস ফেয়ারে যোগদান শেষে সাংবাদিকদের একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আগে বিএনপি বিভিন্ন শহরে পদযাত্রা করেছে। এখন তারা ইউনিয়নে পদযাত্রা করবে। শহরে যখন তারা পদযাত্রা করেছে তখন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আসামি। তার এখন জেলেই থাকার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় হয়ে তার প্রশাসনিক ক্ষমতাবলে আসামির বয়স ও নানা সমস্যা বিবেচনায় নিয়ে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন। এ জন্য বিএনপি মহাসচিবের উচিত ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া।

তথ্যমন্ত্রী এর আগে, ‘সেলিব্রিটিদের গহনা ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বলেন,আমাদের দেশে ভাল কারিগর আছে। এখন থেকে প্রস্তুতি নিলে আগামীতে আমরা বছরে কয়েক বিলিয়ন ডলারের জুয়েলারি রপ্তানি করতে সক্ষম হবো।

অনুষ্ঠানে এসময় বাজুসের সাবেক সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক কালের কন্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, এফবিসিসিআই সহসভাপতি আমিন হেলালী, অভিনেত্রী অপু বিশ্বাস, মেহের আফরোজ শাওন প্রমুখ সেমিনারে বক্তব্য দেন।

Tags: তথ্যমন্ত্রীবিএনপিমির্জা ফখরুলসন্ত্রাসহাছান মাহমুদ
Previous Post

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Next Post

বইমেলা সরাসরি: ৯ ফেব্রুয়ারি

Next Post
বইমেলা সরাসরি ৯ ফেব্রুয়ারি, বইপ্রেমীদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা সরাসরি: ৯ ফেব্রুয়ারি

ARTICLES 19 logo with red geometric background and white text. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষের সাজা হওয়ায় আর্টিকেল নাইনটিনের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT