চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 28, আগস্ট 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগের নেতা কাদের বক্তৃতা দিচ্ছেন, পেছনে সবুজ গাছের পাত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে

সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, এদেশে ক্ষমতার পরিবর্তন আর পেছনের দরজা দিয়ে হবে না। নির্বাচন করেই জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় যাবে। নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে।

ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর ১৫ আগস্ট ও ২১ আগস্ট রক্তের দাগ এখনো শুকায়নি, আমরা এখন অনেক সতর্ক। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো, তাদের হাতে এখন সেই রক্তের দাগ লেগে আছে। তিনি বলেন, বিএনপি লুন্ঠনের মাধ্যমে হাওয়া ভবন তৈরি করেছিলো, দুর্নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। কোটি কোটি টাকা কালো টাকার মালিক যারা হয়েছিল, বাংলাদেশের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছিল, সেই অপশক্তি বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না।

তিনি বলেন, জনগণ আর বিএনপির সেই দুঃশাসনের কাছে এদেশকে ফিরিয়ে দিতে চায় না, কোনদিন ফিরিয়ে দেবেও না।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন , বিএনপি নানা ধরনের গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা গুজবে কান দিবেন না, বর্তমান পরিস্থিতির সৃষ্ট দুঃসময় কেটে যাবে, সুদিন ফিরে আসবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ।

Tags: আওয়ামী লীগজনগণনির্বাচনবিএনপি
Previous Post

বাবাকে ছাড়িয়ে যেতে চান হালান্ড

Next Post

নাটোরের এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

Next Post
নাটোরের এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহের পাশে শোকপ্রকাশ করছেন পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

গয়েশ্বর চন্দ্র রায় বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

র্নিবাচনে যাওয়া নিয়ে বিএনপির সংশয় দূর করা উচিত: গয়েশ্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT