চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নয়াপল্টনে শ্রমিক সমাবেশের জন্য চিহ্নিত চিহ্ন, ব্যানার ও পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার (১ মে) দুপুর ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের নেতারা।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। রাজধানীতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জনসভা হবে বলেও উল্লেখ করেন তিনি। এ উপলক্ষে শ্রমিক দলের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ব্যানার-ফেস্টুনসহ সার্বিক আয়োজন সম্পন্ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেবেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন। সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি ও জাতীয় রাজনীতির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Tags: আন্তর্জাতিক শ্রমিক দিবসনজরুল ইসলাম খানপ্রধানমন্ত্রীর উপদেষ্টাবিএনপিশ্রমিক সমাবেশ
Previous Post

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

Next Post

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, পদত্যাগের কথা ভাবছেন না তামিম

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে ক্রিকেটার তামিম ইকবাল উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, পদত্যাগের কথা ভাবছেন না তামিম

বাংলাদেশের প্রতিনিধি জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT