সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বিএনপির নেতাকর্মী ও স্বজনরা।








