চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারবহির্ভূতভাবে ডাবলুকে নির্যাতন করে হত্যা আইনের প্রতি চরম অবমাননা: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 13, জানুয়ারি 2026
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অস্ত্র উদ্ধারের নামে বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যার বিচারও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি মহাসচিবের শোক বিবৃতিতে বলা হয়, গতরাতে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে ধরে নিয়ে যান। পরে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। এ ঘটনাকে তিনি অমানবিক ও পৈশাচিক বলে আখ্যায়িত করেন।

শোক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়।

তিনি আরও বলেন, বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননার শামিল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেকোনো অপরাধের ক্ষেত্রে বিচারিক আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা জনগণের প্রত্যাশা। কিন্তু অস্ত্র উদ্ধারের নামে কাউকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা কখনোই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি এ ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছেন তিনি। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপি মহাসচিব।

শোক বিবৃতির শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

Tags: চুয়াডাঙ্গাবিএনপি নেতামহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরশোক
Previous Post

মোবাইল ফোন আমদানি শুল্ক কমেছে ৬০ শতাংশ, ৫ হাজার পর্যন্ত কমবে দাম

Next Post

সয়াবিনের মানে নতুন সমীকরণ: তেল, প্রোটিন ও ক্ষতির হিসাব

Next Post

সয়াবিনের মানে নতুন সমীকরণ: তেল, প্রোটিন ও ক্ষতির হিসাব

ছবি: সংগৃহীত

নতুন পে স্কেল ও জ্বালানি সরবরাহ নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT