চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপি নেতার ‘শিলং থেকে গডফাদার’ বক্তব্য, বিএনপির বিক্ষোভ-ভাঙচুর

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:10 অপরাহ্ন 19, জুলাই 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, রাজনীতি
A A
নেতাদের বিক্ষোভের সময় নেতাকর্মীদের সমাবেশ ও ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জনসভায় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়া ও ঈদগাঁওতে এনসিপির মঞ্চ ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, নারায়ণগঞ্জের শামীম ওসমানের মত কক্সবাজারে মধ্যেও শিলং থেকে গডফাদার এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি আর দখল করছে। আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারে এনসিপি আয়োজিত জনসভায় নাসির উদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন।

এনসিপি নেতার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিক্রিয়া জানায়। দুপুরে এনসিপির সমাবেশ শেষ হলে চকরিয়া পৌর এলাকায় ট্রাকের উপর নির্মিত এনসিপি নেতাদের বক্তব্য মঞ্চ ভাঙচুর করা হয়। একই সাথে ঈদগাঁও এলাকায় এলাকায় নির্মিত একটি মঞ্চও ভাঙচুর করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের মুখপাত্র জসীম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে।

সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। এরকম বক্তব্য রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করবে। এরকম বক্তব্য আমরা কোনভাবেই আশা করতে পারিনা। আমি এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি।

চকরিয়া, কক্সবাজারসহ পুরো জেলায় এনসিপি নেতার এই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tags: বিএনপি
Previous Post

জামায়াতের সমাবেশে ভাষণে যে বার্তা দিলেন সারজিস আলম

Next Post

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়ম

Next Post
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লোগো, শিশুদের ছবি সহ, শিক্ষার গুরুত্ব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়ম

বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে খেলে অনেক ব্যাটারের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT