চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছর পর গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
5:51 অপরাহ্ন 14, আগস্ট 2024
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৮ বছর পর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠন। বিক্ষোভ শেষে সভার মাধ্যমে কর্মসূচি শেষ করেছে আন্দোলনকারী বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুরের দিকে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে একটি বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেডিকেলের ভিতরের একটি জায়গায় সমবেত হয়।

সভায়, গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রাফিকুজ্জহামান, যুগ্ম আহ্বায়ক ড. কে এম বাবর, বিএনপির সদস্য অ্যাড. এস এম তৌফিক, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শীহদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, গত ১৮ বছরে গঠিত হওয়া বিভিন্ন অপরাধের বিচার দাবি জানান। তারা বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম হত্যা, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি এবং ইলিয়াস আলীসহ গত ১৮ বছরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতা-কর্মী গুম-খুন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাজার হাজার প্রাণ কেড়ে নেয়ার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।

Tags: গোপালগঞ্জবিএনপি
Previous Post

তিন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Next Post

ভারতের বোলিং কোচ মরকেল

Next Post
ভারতের বোলিং কোচ মরকেল, ক্রিকেট প্রশিক্ষক, ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বোলিং কোচ মরকেল

জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের ছবি, পেশাদার পোশাক পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের বাধ্যতামূলক অবসর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT