জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় গুলশান অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসার বিষয়সহ বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।









