চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজলুর রহমানকে থামতে বললেন বিএনপি নেতা

এস কে রাসেল by এস কে রাসেল
1:27 অপরাহ্ন 09, জুলাই 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, রাজনীতি
A A
বিএনপি নেতার সঙ্গে ফজলুর রহমানের সাক্ষাৎ, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে এবার প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিঞা।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ করেন।

ফেসবুক পোস্টে ইসরাইল মিঞা বলেন, “প্লিজ! ভাই এবার থামুন। অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করে বলছি আপনি এবার থামুন। আপনি ভালো বলতে পারেন সেটা কিশোরগঞ্জ সহ দেশবাসী ভালো করেই জানেন। এটা আপনার গুণ। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এর জন্য আপনাকে সহস্রবার স্যালুট করি।”

তিনি পোস্টে আরও বলেন, “আপনার সাবেক দলের নেতার প্রতি দেওয়া অতিভক্তিপূর্ণ বক্তব্য এখন মানুষের সহ্যসীমা লংঘন করছে। আপনি যাকে দেবতূল্য বানাবার আপ্রাণ চেষ্টা করছেন তিনিই সর্বপ্রথম জাতীর সাথে চরম বিশ্বাসঘাতকতা করে চরম দুঃসময়ে সমগ্র নিরস্ত্র জাতীকে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে নিজের এবং পরিবারের সবাইকে সুরক্ষা করেছিলেন। ৩০ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রমে কেনা স্বাধীনতা এবং গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন। মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা রহিত করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সভা সমাবেশ প্রতিবাদ প্রতিরোধের সকল পথ বন্ধ করে দিয়ে এক নেতার এক দেশ এই জুলুমের রাজত্ব কায়েম  করেছিলেন”।

আলেম ওলামদের বিপক্ষে অবমাননাকর বক্তব্য এবং ২৪ এর ছাত্র আন্দোলনের বিরূদ্ধে সুস্পষ্ট অবস্থান ফজলুর রহমানের সাথে দলের দূরত্ব তৈরি করছে এবং বিএনপির অবস্থানের বাইরে গিয়ে এমন বক্তব্য প্রতিষ্ঠাকালীন সময় থেকে যারা বিএনপির প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে আসছেন সেই ভোট ব্যাংকে চরম ফাটল ধরানোর চেষ্টা করছে।

পোস্টের শেষে ইসরাইল মিঞা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা এবং বক্তব্যের বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্তে আসতে আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগেও ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের বিরোধিতা করে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান তার ফেসবুক পোস্টে প্রতিবাদ জানান।

 

Tags: বিএনপি নেতারহমান
Previous Post

সারাদেশে ভারী বর্ষণের পূর্বাভাস

Next Post

এমবাপে-পিএসজি মুখোমুখি, যা বলছেন ফরাসিদের কোচ

Next Post
পিএসজির কোচের ছবি, তিনি প্রেস কনফারেন্সে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে-পিএসজি মুখোমুখি, যা বলছেন ফরাসিদের কোচ

নতুন সুপারম্যানের চরিত্রের প্রথম ছবি, ভক্তদের জন্য উত্তেজনাপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বার্তা নিয়ে নতুন ‘সুপারম্যান’ আসছে বাংলাদেশে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT