চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিছিলে বিএনপি নেতার মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:43 অপরাহ্ন 20, জুলাই 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, রাজনীতি
A A
বিএনপি নেতার মিছিলে অংশগ্রহণের ছবি, মুখোমুখি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নুরের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২০ জুলাই) বিকাল ৪ টা ৩০ মিনিটে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

সৈয়দ নুর (৬০) বিএনপির কক্সবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি সদরের পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জানা যায়, কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে আয়োজিত মিছিলে সৈয়দ নুর অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় পৌঁছালে সৈয়দ নুর হোঁচট খেয়ে পড়ে যান। তাৎক্ষণিক পাশে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদরের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, মিছিলে হাঁটার সয় বিএনপি নেতা সৈয়দ নুর হটাত পড়ে যান। চিকিৎসকরা ধারণা করছেন, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপির প্রয়াত নেতা সৈয়দ নুরের মৃতদেহ এখন বাড়ীতে রয়েছে। সোমবার সকাল ১০ টায় পিএমখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ কেজি স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রোববার বিকালে কক্সবাজারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি নেতা আব্দুর রহিম সিকদার হত্যাকান্ড, দেশব্যাপী আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরূচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

Tags: বিএনপি নেতারমৃত্যু
Previous Post

ক্ষমতাচ্যুত হাসিনা সরকার ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি যুক্তরাজ্যে: দ্য গার্ডিয়ান

Next Post

যোগ্য নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

Next Post
বাংলাদেশ সেনা কর্মকর্তাদের পদোন্নতি ও যোগ্য নেতৃত্বের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ্য নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, পাকিস্তানকে হারানোর পর. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ বছর পর টি-টুয়েন্টিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT