চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা চাঁদ মাগুরা কারাগারে

শামীম খান by শামীম খান
10:55 অপরাহ্ন 15, জুলাই 2023
in রাজনীতি
A A
বন্দি ব্যক্তি কারাগারের জালে হাত তুলে দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সমালোচিত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদ এখন মাগুরা জেলা কারাগারে। মাগুরায় জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের করা মামলায় হাজিরা দিতে আজ শনিবার দুপুরে তাকে মাগুরা জেলা কারাগারে আনা হয়েছে।

শনিবার ১৫ জুলাই দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় গাড়িতে করে তাকে মাগুরা জেলা কারাগারে আনা হয়। আগামীকাল রোববার মাগুরার আদালতে তাকে হাজির করে জামিন আবেদন শুনানি হবে।

চাঁদের পক্ষের আইনজাবী অ্যাভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ চাঁদকে আজ শনিবার দুপুরে মাগুরা জেলা কারাগারে নিয়ে আসা হয়েছে। এ সময় জেলা কারাগারের সামনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা চাঁদের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। মাগুরা আদালতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল রবিবার জামিন আবেদনের মাধ্যমে আইনি লড়াই করে আমরা তাকে মুক্ত করবো।

মামলার বাদী জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, গত ১৯ মে বিকেলে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় শিবপুর বিদ্যালয় মাঠে জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ্যে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেন। আসামী তার বক্তব্যে উল্লেখ করেছিলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নেই, এখন এক দফা। তা হচ্ছে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’।

মামলার বাদী ও সাক্ষীরা একই দিন সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে এই বক্তব্য প্রচার হতে দেখে মর্মাহত ও অপমানিত হন। এছাড়া এ ধরণের বক্তব্যে মাগুরা জেলার অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ও অপমানবোধ জাগ্রত হওয়ায় তিনি মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে আসামী আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে গত ২৪ মে আদালতে মামলা করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন তিনি। মাগুরা সদর আমলী ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির বাদীর বক্তব্য শুনে মামলাটি মাগুরা সদর থানায় নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিদের্শ দেন।

Tags: আবু সাঈদ চাদচাঁদপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

সাউথ কোরিয়ায় বন্যায় বহু হতাহত, ব্যাপক ভূমিধস

Next Post

২৫ শিশুর খাবারে বিষ মেশানোর দায়ে শিক্ষিকার মৃত্যুদণ্ড

Next Post
শিক্ষার্থীরা স্কুলে খাবার খাচ্ছে, হাসি মুখে শিশুদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ শিশুর খাবারে বিষ মেশানোর দায়ে শিক্ষিকার মৃত্যুদণ্ড

ডায়েট কোকের প্যাকেট, বাংলাদেশে জনপ্রিয় সোডা ব্র্যান্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ডায়েট কোকে ক্যান্সারের উপাদান, আনুষ্ঠানিক ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT