বিএনপি জামায়াতের ২৮ অক্টোবরের সহিংসতাকে ২০২১ সালে মার্কিন ক্যাপিটল হিলে হামলার সাথে তুলনা করে এর নিন্দা ও বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাসপাতালে ও নিরপরাধ মানুষের ওপর বিএনপি জামায়াতের হামলা গাজায় ইসরাইলী দখলদার বাহিনীর হামলার সামিল। হত্যা, খুন ও অগ্নিসন্ত্রাসের শাস্তি দাবি করেন তিনি।







