চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত ইফতার আয়োজনের নামে বিলাসিতা করে: নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 19, মার্চ 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
নাছিম বক্তৃতা দিচ্ছেন, পাশে সমর্থকরা দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত ইফতার আয়োজনের নামে বিলাসিতা করে, অপচয় করে। তারা নিজেদের পেট ভরার নীতি করে। তারা নিজেরা নিজেদের জন্য করে। দেশের মানুষের জন্য কোন কাজ তারা করে না। মানুষের সুখ, দুঃখ, কষ্ট বোঝার মত বিবেক তাদের নেই।

মঙ্গলবার  ১৯ মার্চ সকালে রাজধানীর সেগুন বাগিচা সামাজিক কেন্দ্রে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা পায় তখন তারা দুর্নীতি ও লুণ্ঠন করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তারা দুর্নীতির মাধ্যমে দেশের সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছিল। তারা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। তাদের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

নাছিম বলেন, বহির্বিশ্বে আমাদের সম্মানকে তলানিতে নিয়ে গিয়েছিল বিএনপি। এরাই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এদের নেতা খুনি জিয়া বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। তারপর সে জোর করে সেনাবাহিনী প্রধানের পদ দখল করেছিল। তারপর জিয়া হয়েছিল স্বঘোষিত রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রথম হত্যা করেছিলেন। খুনি জিয়া সেনা ছাওনিতে বসে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তৈরি করেছিল স্বাধীনতা বিরোধী দল বিএনপি।

তিনি বলেন, বিএনপি মনে করে তাদের দুঃশাসনের কথা আমরা ভুলে গিয়েছি। তারা প্রতিদিন বলে নাকি দেশের স্বাধীনতা রক্ষা করবে। যারা স্বাধীনতা বিরোধী জামাতিদের সাথে হাতে হাত মিলিয়ে, তাদের মন্ত্রী বানিয়েছে তারা নাকি দেশের স্বাধীনতা রক্ষা করবে। তারা সন্ত্রাসী, লুটেরাজ, ধর্মীয় সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তির সাথে মিলে সংঘাত সৃষ্টি করে গণতন্ত্রকে রক্ষা করতে চায়। তাদের সকল কিছু হল দেশের মানুষের সাথে উপহাস ও মশকরা করা। দেশের মানুষ আর তাদের বিশ্বাস করে না।

২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে পাঁচশতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগবিএনপি
Previous Post

প্রথমবারের মত মহাসড়কে ড্রোন নিরাপত্তা

Next Post

চীনের অনেক হাসপাতালে প্রসূতি বিভাগ বন্ধ

Next Post
নবজাতক শিশুর ওজন পরিমাপের জন্য স্কেল উপর রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের অনেক হাসপাতালে প্রসূতি বিভাগ বন্ধ

এশা মার্ডার টিজার, দুর্দান্ত বাঁধন, মুক্তির তারিখ জানানো হয়নি. Channel i News - চ্যানেল আই নিউজ

এশা মার্ডারের টিজারে দুর্দান্ত বাঁধন, মুক্তি কবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT