চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিবাজদের রক্ষা করতে বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে: নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 29, জুন 2024
in রাজনীতি
A A
নেতাদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন একজন নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দুর্নীতির মাধ্যমে যারা দেশকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গিয়েছিল সেই চিহ্নিত দুর্নীতিবাজ ও সন্ত্রাসী বিএনপি-জামায়াত যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন সত্যিই আমাদের দুঃখ ও লজ্জা হয়। এই দুর্নীতিবাজরা বড় বড় কথা বলে প্রকারান্তরে দুর্নীতিবাজদের সাহসী করে তুলছে। দুর্নীতিবাজদের রক্ষা করার জন্যই মূলত বিএনপি জামায়াতীরা নানা অপপ্রচার চালাচ্ছে। এরা কখনো দেশের মঙ্গল চায়না।

শনিবার (২৯ জুন) দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নির্মল রঞ্জন গুহের ২য় মৃত্যুবার্ষী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে পিছিয়ে নেয়ার জন্য বিএনপি-জামায়াত এখনো নানা অপপ্রচার চালাচ্ছে। এরা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ষড়যন্ত্র ও বিরাজনীতি করণের পিছনে এরা হাটে। তারা জানে দেশের মানুষের ভোটের মধ্যে দিয়ে তারা কখনো সমর্থন পাবে না। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে দেশের মানুষ তাদের পছন্দ করে না। এর কারণে তারা ভোটের রাজনীতি ছেড়ে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, দেশে দুর্নীতিবাজদের অপকর্মের নজির আমরা দেখতে পাচ্ছি। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এদের নির্মূলের মধ্যে দিয়ে দেশরত্ন শেখ হাসিনার যে দূর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতি তা বাস্তবায়ন করতে হবে।এটি কোন দলের একার পক্ষের কাজ নয়।এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।সমাজের সর্ব স্তরের মানুষ এগিয়ে আসলে দুর্নীতিকে প্রতিরোধ করা সম্ভব হবে।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন,নির্মল রঞ্জন গুহ এমন একজন মানুষ ছিলেন যার উপর ভরসা ও বিশ্বাস ও আস্থা করা যেত। ওয়ান ইলেভেনের সময় তার যে অবদান ছিলো দেশের মানুষ তা সব সময় মনে রাখবে।তিনি দলের জন্য সব কাজ আস্থা ও ভালোবাসার জায়গা থেকে করতেন।তিনি কখনো বিশ্বাস ঘাতকের মত কোন কাজ করেননি।তিনি ছিলেন ন্যায়ের প্রতীক।

তিনি আরও বলেন, বিশ্বাস ঘাতকদের দেশের মানুষ ভালোবাসেনা। আমি মনে করি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা দলের প্রতি সব সময় অবিচল থাকে।তাদের দলের নীতির প্রতি, নেতৃত্বের প্রতি শ্রদ্ধা বোধ থাকে।আস্থা ও সন্মান দলের প্রতি থাকলে নিজেকে প্রস্তুত করা যায়।আর নিজেকে প্রস্তুত করলে আপনারা নিজে,দল,ও দেশরত্ন শেখ হাসিনা গর্বিত হয়। আর এতে করে বাংলাদেশ এগিয়ে যাবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সহ সভাপতি মজিবর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম সহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
Previous Post

ফাইনাল শুরুর আগে রোজা রাখছেন, প্রার্থনা করছেন ভারতীয়রা

Next Post

আশা ভক্ত সোনুর যে ছবিতে মুগ্ধ সবাই

Next Post
আশা ভক্ত সোনুর পায়ে পবিত্র জল ঢালছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা ভক্ত সোনুর যে ছবিতে মুগ্ধ সবাই

নাসার মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে সুনিতাকে অপেক্ষা করতে হবে কয়েক মাস: নাসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT