চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত জনবিচ্ছিন্ন কুখ্যাত সন্ত্রাসী দল: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 22, জুন 2023
in রাজনীতি
A A
প্রধান অতিথি গাছের চারা রোপণ করছেন, আশেপাশে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামায়াত সম্পূর্ণরূপে একটা জনবিচ্ছিন্ন এবং কুখ্যাত সন্ত্রাসী দল, যারা মানুষ হত্যা করতে সিদ্ধহস্ত।

তিনি বলেন, একাত্তরে জামায়াত গণহত্যা চালিয়েছে বাঙালির ওপর, ’৭৫-এ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু পরিবারের ওপর বেপরোয়া হত্যাকাণ্ডের হোতা হিসেবে ভূমিকা রেখেছে। ’৭৮ থেকে ৭৯ তেও হত্যাকাণ্ডসমূহেরও হোতা জিয়াউর রহমান।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার ২২ জুন সকালে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক।

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

শেখ ফজলে শামস্ পরশ আরও বলেন, নিকট অতীতে ২০০১ সালে জোট বেধে বিএনপি-জামায়াত আওয়ামী লীগ নিধনে নেমে হত্যাকাণ্ড চালিয়েছে। আওয়ামী লীগের প্রায় ২৫ হাজার নেতাকর্মী-সমর্থকদের হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বিএনপি-জামায়াতের কুখ্যাত জঙ্গি-সন্ত্রাসী জোট সরকারের তাণ্ডব তো আপনাদের মনে থাকার কথা। সুতরাং, খুন-হত্যার রাজনীতির ক্ষেত্রে এদের উদ্দেশ্য এবং অভিলাস ছোট করে দেখার কোন সুযোগ নাই।

তিনি বলেন, এরা শুধু হত্যা, ক্যু এবং সন্ত্রাসই করতে জানে, জনগণের জন্য কিছু করার মুরদ নাই। এখন ক্ষমতা দখল করার জন্য মরিয়া হয়ে গেছে! আমি তাদের বলব- এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ান, গঠনমূলক রাজনীতিতে মনোনিবেশ করেন, তা না হলে এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আপনারা পালানোরও পথ খুঁজে পাবেন না।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ মো. শেখ সাগর, উপপরিবেশ বিষয়ক সম্পাদক মো. সামসুল ইসলাম পাটোয়ারী, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Tags: বাংলাদেশ আওয়ামী যুবলীগবিএনপি-জামাতবৃক্ষরোপণ কর্মসূচি
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে ৩৬৯, মৃত্যু ১

Next Post

বাংলা ডাবিংয়ে টম হ্যাঙ্কসের ‘ক্যাপ্টেন ফিলিপস’

Next Post
অভিনেতা টম হ্যাঙ্কসের চরিত্রের দৃশ্য, যেখানে তিনি একজন ক্যাপ্টেন ফিলিপস হিসেবে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ডাবিংয়ে টম হ্যাঙ্কসের ‘ক্যাপ্টেন ফিলিপস’

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রযুক্তি মূল চালিকাশক্তি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT