বিএনপি বলেছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাদের আগ্রহ নেই। গুলশানে সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেছেন, বিএনপি ১০ দফা দাবিতে সরকারের পদত্যাগ চেয়েছে, তাই সরকার কী করলো না করলো এ নিয়ে কোনো আগ্রহ নেই। বিএনপি’র কর্মসূচিতে হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।








