চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি কোন রাজনৈতিক দল না, সন্ত্রাসী দল: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 23, ডিসেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
শেখ হাসিনা বিএনপি সম্পর্কে মন্তব্য করছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি কোন রাজনৈতিক দল না, তারা একটা সন্ত্রাসী দল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন: বিএনপির সন্ত্রাসী দল আর জামায়াত যুদ্ধাপরাধী দল। এই যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে। দেশে তাহলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে ছয় জেলার ভার্চুয়াল নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলে তিনি।

শেখ হাসিনা বলেন: উন্নয়নের ধারা তখনই অব্যহত থাকবে যখন নির্বাচনটা সুষ্ঠ হবে। এবং নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মনমতো প্রার্থী বেছে নেবে। আমার আবেদন সকলের কাছে গণতন্ত্রের ধারাটা অব্যহত রাখতে হবে উন্নয়নের ধারাটা অব্যহত রাখতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে যেনো আমরা আরও উন্নত সমৃদ্ধ করতে পারি। সেভাবেই আমাদের দেশকে গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন: ২০১৩-১৪ সালে বিএনপি যে অগ্নিসন্ত্রাস করেছিলো তারা আবারও সেই ভয়ঙ্কররূপ নিয়ে নেমেছে। আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন আগে রেলে আগুন দিলো, ফিসপ্লেট খুলে ফেললো। কোন মানুষের মধ্যে মনুষত্ব্য বোধ থাকলে এভাবে মানুষ পুড়িয়ে মারতে পারে না।

বিএনপির নেতা কে এমন প্রশ্ন করে একাদশ জাতীয় সংসদের সংসদ নেতা বলেন: বিএনপির নেতাকে সেটাই প্রশ্ন। দুটোই তো সাজা প্রাপ্ত। এতিমের টাকা আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতির কারণে খালেদা জিয়া সাজা প্রাপ্ত আসামী।তারপরও তার শারীরিক অবস্থা বিবেচনা করে তার বোন-ভাই এসে যখন রিকোয়েস্ট করেছে তখন তার সাজা স্থগিত করে বাসায় থাকতে দিয়েছি। যে খালেদা জিয়া-তারেক জিয়া আমাকে গ্রেনেড হামলা-গুলি করে মারতে চেয়েছিলো তার জন্য আমরা এ মানবিকতাটুকু দেখিয়েছি।

এসময় তিনি তারেক জিয়ার সমালোচনা করে বলেন: খালেদা জিয়া আর তার ছেলে তারেক জিয়া ২০০১ সাল থেকে হাওয়া ভবনের নামে দুর্নীতির আখড়া খুলে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা করেছে। আর ২০০৭ সালে ইমার্জেন্সি এলে নাকে খত গিয়ে মুচলেকা দিয়ে আর কোন দিন রাজনীতি করবে না বলে বিদেশ চলে গেলো। আর এখন বিদেশে বসে হুকুম জারি করছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার। আর বিএনপির নেতা-কর্মী যারা আগুন দিয়ে মানুষ পোড়ায়- তাদের বলবো, আপনারা যারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছেন; পাপের ভাগিদার আপনারাই হবেন। ওই তারেক জিয়ার কিছুই হবে না। ওতো ওখানে জুয়া খেলে ভালোই আছে।

বক্তব্যের পর তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন।

Tags: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
Previous Post

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী রশিদ খান

Next Post

আইপিএলে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া

Next Post
হার্দিক পান্ডিয়া আইপিএল খেলোয়াড়ের ছবি, বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া

ওয়ার্কার্স পার্টির নেতারা নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ দফা অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT