চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি: উপদেষ্টা আসিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 19, মে 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
নেতাকর্মীদের সাথে বিএনপি নেতা গায়ের জোরে আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিএনপি গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (১৯ মে) সোমবার বিকেলে ফেসবুক পোস্টে এমন মন্তব্য করে তিনি জানিয়েছেন যে, বেশকিছু জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, প্রথমত, আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইবুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের চিঠিতে কোনপ্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোন নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে।

আসিফ মাহমুদ বলেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরোল্লিখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গাঁয়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়াসহ জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এছাড়া ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন শুরু হয়েছে, তাতে আওয়ামী শাসনামলে অনুষ্ঠিত অবৈধ নির্বাচন গুলোকে বৈধতা দেওয়া হচ্ছে কী-না, সেই প্রশ্নও তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

এমন একটি সময় তিনি এই মন্তব্য করছেন, যখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা ঢাকা দক্ষিণের নগর ভবন অবরোধ করে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন বিক্ষোভকারীরা।

তাদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন প্রকাশের পরও উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

Tags: আসিফ মাহমুদইশরাক হোসেন
Previous Post

একটি দলের প্রতিনিধি যারা সরকারে আছে, তাদের পদত‍্যাগ করতে হবে: ইশরাক

Next Post

শ্রীলঙ্কায় ওয়ালটনের যাত্রা শুরু

Next Post
শ্রীলঙ্কায় ওয়ালটনের নতুন ব্যবসায়িক যাত্রা উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় ওয়ালটনের যাত্রা শুরু

অভিনেতা সমিতির ২০ বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে যা বললো শিল্পী সংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT