বিএনপি সারা দেশ থেকে ঢাকায় সন্ত্রাসী এনে নাশকতা করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদ্যাপনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক বলেছেন, কেউ সহিংসতা করলে যথাযথ জবাব দেওয়া হবে। তিনি বলেন, দেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোনো আলটিমেটাম দিয়ে লাভ হবে না।







