চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি একটা সন্ত্রাসী দল, মানুষ খুন করার দল: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 19, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটা সন্ত্রাসী দল, মানুষ খুন করার দল। তারা আন্দোলন করতে চায়, করুক। তাতে কোন সমস্যা নেই, কিন্তু অগ্নিসন্ত্রাস যাতে না করে।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার ১৯ অক্টোবর তেজগাঁওয়ের সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালি সেতু ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দেশব্যাপী নবনির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, ডিটিসিএ ভবন, বিআরটিএ’র স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, বিআরটিসি’র ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের জীবনে যেন অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা না ঘটে। আন্দোলন করুক আপত্তি নেই কিন্তু অগ্নিসন্ত্রাসের মতো মানুষের যেন ক্ষতি না করে সে জন্য সতর্ক থাকবেন। স্বাধীনতা বিরোধীরা যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নতি হয় না। এদের কথা ও কাজ সবই ধ্বংসাত্মক। এদের থেকে সচেতন থাকতে হবে।

দুর্ঘটনা রোধে চালকদের সতর্ক থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা বাস-ট্রাক-গাড়ি চালায় তাদের রাস্তায় প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তাদের মনোস্তাত্বিক পরিবর্তন প্রয়োজন। এ জন্য চালকদের ট্রেইনিং এর ব্যবস্থা করতে হবে।

ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিয়ে তিনি বলেন, আমরা গাজার হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানাই। এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।  আমরা যতটুকু পারি তাদের সাহায্য করব। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো, অস্ত্রের টাকা ভালো কাজে ব্যয় করতে। তিনি জানান, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে আগামী শনিবার সারাদেশে শোক পালন করা হবে।

এক সময় বাংলাদেশের কথা শুনলে অনেকে নাক সিঁটকাতো। আর এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল। আপনাদের কাছে আমার একটাই দাবি , বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। এসময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে সরকারের নানান উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Tags: প্রধানমন্ত্রীবিএনপিশেখ হাসিনা
Previous Post

শান্তর গর্বের দিন

Next Post

গাজায় নিহতদের স্মরণে প্রার্থনা শুক্রবার

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পুতুলের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় নিহতদের স্মরণে প্রার্থনা শুক্রবার

বাংলাদেশ ব্যাংকের লোগো, কেন্দ্রীয় ব্যাংকের অফিস ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮১ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT