আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের নেতৃত্ব না থাকা মুণ্ডুহীন দল বিএনপি দেশে নির্বাচন হতে দিতে চায় না। খুলনা সার্কিট হাউজ মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, বিএনপি কি বাংলাদেশ চায়, না কি বাংলাদেশের ধ্বংস চায়?







