চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ভীরু কাপুরুষের পরিচয় দিয়েছে: ওবায়দুল কাদের 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 07, নভেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি ৭ নভেম্বর নিজেদের জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে ভীরু কাপুরুষের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ৭ নভেম্বর ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পচাত্তরের ১৫ আগস্ট, ৩ রা নভেম্বর ও ৭ নভেম্বর হত্যাকান্ডের মাস্টারমাইন্ড বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার সেই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতা বহন করছে তার উত্তরসুরী খালেদা জিয়া ও তারেক রহমান। তারাই দেশে আগুন সন্ত্রাসের সূচনা করেছে। তারা এখন মুক্তিযুদ্ধের বাংলাদেশের ক্ষমতায় চেপে বসতে চায়। দলটি তাদের ৭ নভেম্বর জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে কাপুরুষের পরিচয় দিয়েছে। এ থেকে বোঝা যায় তাদের আন্দোলন করার সাহস কত! নিজেদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার সাহসও পায়নি। এ কাপুরুষের কাছে রাজনীতি শোভা পায় না। তাদের কাছে কি রাজনীতি মানায়?

অপরাধীদের গ্রেফতার নিয়ে সেতুমন্ত্রী বলেন, কোন দেশ, ইউনিয়নের বিবৃতিতে কিছু আসে যায় না। অপরাধ করলে বিচার হতেই হবে। আমাদের দেশে অপরাধী, খুনী বিচার করতে পারব না এটা কোন গণতন্ত্র, কোথা থেকে এলো এ আদেশ? আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা আছে। অপরাধী না হলে বিচারের মাধ্যমে নির্দোষ হলে জেল থেকে বের হবে।

বলেন, বিএনপির নাম্বার কর্মসূচি, তাদের উত্থান দিবস যারা পালন করে না তাদের নাকি আওয়ামী লীগ নিশ্চিহ্ন করছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ নয়, বিএনপি নিজেই যথেষ্ট। আওয়ামী লীগ এখনো ভয় দেখানো শুরু করেনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
Previous Post

ইসরায়েলিদের অবিচার রুখে দিতে “এক” হওয়ার আহ্বান

Next Post

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার মাস্টারমাইন্ড খুনি জিয়া: সুজিত রায় নন্দী

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলন ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার মাস্টারমাইন্ড খুনি জিয়া: সুজিত রায় নন্দী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সব ধরনের রাজনৈতিক সহিংসতার বিপক্ষে ওয়াশিংটনের অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT