চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে বিএনপি: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 28, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বিএনপি নেতা মির্জা ফখরুলের ভাষণ, রাজনৈতিক প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি। জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে বিএনপি। আওয়ামী লীগ যতোবারই ক্ষমতায় এসেছে ততোবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম খুন, বিনা বিচারে হত্যা এটা আওয়ামী লীগের আমলেই হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) জাগপা আয়োজিত আলোচনা সভায় এসব বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, সবার আগে সংস্কারের বিষয়ে কথা বলেছে বিএনপি। সংস্কার নতুন কোন ধারণা নয়, যারা সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে না। সংস্কার নিয়ে কমিশন কাজ করছে ভালো কথা। তাদের সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে, তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে।

মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যসহ সবকিছুর দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ট, কিন্তু সরকার এ নিয়ে কিছু করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে সরকার।

বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে ভোটারদের নতুন বয়স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মানুষ মনে করছে সরকার ইচ্ছাকৃতভাবেই নির্বাচন দিতে বিলম্ব করছে। সুন্দর কথা নয়, উপদেষ্টারদের কথার বাস্তবায়ন দেখতে চায় জনগণ। বর্তমান সরকার সফল হোক, এটাই চায় বিএনপি।

Tags: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন: গভর্নর

Next Post

ইডি কর্মকর্তার বাড়িতে ঘুষের টাকার পাহাড়!

Next Post
সিআইবির কর্মকর্তা ঘুষের টাকা গুণছেন, বিশাল অঙ্কের নগদ অর্থের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডি কর্মকর্তার বাড়িতে ঘুষের টাকার পাহাড়!

বছরের সেরা ১০ ছবি সমালোচকের দৃষ্টিতে, বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচকের দৃষ্টিতে বছর সেরা ১০ ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT