চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল: বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 28, অক্টোবর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
ঢাকায় বাস স্ট্যান্ডে বিভিন্ন রঙের বাসের সারি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির আজকের মহাসমাবেশস্থল থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়ে। দুপুর ১টায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয় কাকরাইলে। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটেঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়।

এই অবস্থায় মহাসমাবেশ স্থগিত করা হয়। পরে আগামীকালের হরতাল কর্মসূচির কথা জানানো হয়।

এদিন দুপুর ১টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মীরা কাকরাইল মোড়ে পুলিশ বক্স এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ভবনে আগুন দেয়। যদিও পাঁচ মিনিট পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালীন পুলিশ বক্স ছাড়াও প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করে বিএনপি নেতাকর্মীরা। বাসভবনের সিসিটিভি ভেঙেছে এবং একটি বাস ও একটি পিকআপে আগুন দিয়েছে তারা।

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে উত্তাপ রয়েছে রাজনীতিতে। প্রধান দু’দলের সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সমাবেশগুলো নিয়মতান্ত্রিকভাবে করার কথা, ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ করে পুলিশের উপর বিএনপি নেতাকর্মীরা প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে। তিনি বলেন, এরপর আমরা তাদের সরিয়ে দেই। পরে তারা আইডিইবি ভবনে আগুন দেয়, চিফ জাস্টিজের ভবন ভাংচুর করে। আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি।

মতিঝিলে জামায়াতের সমাবেশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত শান্তিপূর্ণ সমাবেশ করলে আমরা কিছু বলছি না। কিন্তু সেখানেও তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আমরা সজাগ আছি, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।

সরকারি ভবনে আগুন-বাসে আগুন যারা এ ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tags: ২৮ অক্টোবরবিএনপি-আওয়ামী লীগহরতাল
Previous Post

দুই ওপেনারকে ফেরালেন তাসকিন-শরিফুল

Next Post

পুলিশের উপর প্রথম হামলা করে বিএনপি: ডিবি প্রধান

Next Post
বিএনপি নেতাদের পুলিশের উপর হামলার ছবি, সাংবাদিকরা রিপোর্ট করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের উপর প্রথম হামলা করে বিএনপি: ডিবি প্রধান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকট, যাত্রীরা অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে মহাসমাবেশ: সায়দাবাদে বাস আছে যাত্রী নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT