চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচনকে ঘিরে স্থবির বিনিয়োগ-বাণিজ্য ও বহু পারিবারিক সিদ্ধান্ত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে নির্বাচনের অনিশ্চয়তার কারণে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এমনকি মানুষের পারিবারিক সিদ্ধান্তও স্থবির হয়ে আছে।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির লেখক ও প্রকাশক এবং নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন।

আমীর খসরু বলেন, ‘মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। দেশের সব সিদ্ধান্তই এখন স্থগিত-বিনিয়োগ, ব্যবসা কিংবা পারিবারিক সিদ্ধান্ত-সব জায়গায় মানুষ বলছে, ‘ভাই, নির্বাচনটা হয়ে যাক, তারপর দেখা যাবে।’ সবকিছু এখন স্থবির।’

তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে, যারা আসলে গণতন্ত্রের পক্ষে নয়। ‘যারা নির্বাচনের বিলম্ব চায়, তারা কি সত্যিই গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়?’-প্রশ্ন তোলেন তিনি।

সংবিধান অনুযায়ী গণভোটের কোনো সুযোগ নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে, সেখানে গণভোটের কোনো অপশন নেই। নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন করা এই সংবিধান মেনে নেবে না।’

তবে তিনি জানান, বিএনপি গণভোটের বিষয়টিতে একমত হয়ে ‘উদারতার পরিচয়’ দিয়েছে, যাতে রাজনীতিতে সহনশীল পরিবেশ বজায় থাকে এবং বিশৃঙ্খলা তৈরি না হয়।

আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির কয়েকটি কমিটি কাজ করছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘যাতে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নিতে পারে, অপেক্ষা করতে না হয়। এই প্রস্তুতির কাজ প্রায় শেষ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য ফিন্যান্স টুডে-এর নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারী। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক, জাহিদ চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।

Tags: আমির খসরুগণভোটবিএনপি
Previous Post

আমজনতার দলের তারেকের পাশে বিএনপি নেতা ইশরাক

Next Post

আমজনতার দলকে নির্বাচন কমিশনে আপিল করতে বললেন ইসি সচিব

Next Post
নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে আমজনতার দল নেতার সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আমজনতার দলকে নির্বাচন কমিশনে আপিল করতে বললেন ইসি সচিব

সাবেক মেয়র আইভীর জামিনের জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT