চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 03, মার্চ 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করছে বিভিন্ন সাংবাদিক ও নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলছেন, বিএনপির নেতা মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন, রাজনীতি করবেন না, বাংলাদেশে কখনো আসবেন না। বিদেশে পালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছেন।

তিনি বলেন, বিএনপি দেউলিয়া হয়ে গিয়েছে। দেউলিয়া হয়ে যাওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায়। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। তারা নিজেরাও জানে না, তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার ৩ মার্চ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৩-২৫ মেয়াদে নবনির্বাচিত নির্বাহী কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাছিম বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত দল ভীত হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ান না, বীরের মতো সংগ্রাম করেন। তারা অতীতে কারো কাছে মাথা নত করেননি।

তিনি বলেন, সাংবিধানিকভাবে দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে। নির্বাচনে সরকার রুটিন দায়িত্ব পালন করবে। এ বিষয়ে কোন ব্যত্যয় ঘটার সুযোগ নেই।

নাছিম বলেন, গণতান্ত্রিক অধিকার আছে, যে যার রাজনীতি  করবে। সময়ই বলে দেয়, জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য যড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ।

আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে তারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছিল। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা নির্বাচনে আসবে। নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ফয়েজ আহমেদ, মহাসচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক সচিব কৃষিবিদ নুরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কৃষিবিদ এম আমিনুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষিবিদ এসএম আলম, কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগবিএনপি
Previous Post

স্লট-মালানকে দ্রুত ফেরানো গেলেও দাঁড়িয়ে গেছেন রয়

Next Post

৩৩ হলে মুক্তি পেল মুক্তিযুদ্ধের দুই ছবি

Next Post
বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত দুটি ছবি মুক্তি পেল. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৩ হলে মুক্তি পেল মুক্তিযুদ্ধের দুই ছবি

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে জুটি বাঁধছেন, ভারতীয় ক্রিকেটাররা ঝুলে থাকল. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া, ঝুলে থাকল ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT