চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে: শামস পরশ

দানিয়েল সুজিত বোস by দানিয়েল সুজিত বোস
9:01 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
in খুলনা, জনপদ
A A
শামস পরশ বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে। তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়। সত্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থা আপনাদের পছন্দ। এই প্রজন্ম আপনাদেরকে বিশ্বাস করে না। বিভ্রান্তি আর প্রোপাগান্ডার রাজনীতি করে লাভ হবে না। রাজনীতির গুণগতমানে ধ্যান দেন। ক্ষমতার লোভের অপরাজনীতি বন্ধ করেন।

মঙ্গলবার দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরশ বলেন, বিএনপি সোজা ক্ষমতায় যেতে চায়। তারা ইস্যুভিত্তিক রাজনীতি করে না। বিএনপি নেতারা বলে দেশের জনগণ নাকি তাদের সাথে। কিন্তু দেশের জনগণ আমাদের সাথে রয়েছে। প্রমাণ করতে হবে দেশের জনগণ কাদের সাথে হবে। শুধু তর্ক করলে হবে না। নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে দেশের জনগণ কার সাথে।

তিনি বলেন, আওয়ামী লীগ চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমাদের ক্ষমতার লিপ্সা নেই। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্বে আসতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান।

সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. কামরুজ্জামান জামাল।

অনুষ্ঠান পরিচালনা করেন নগর যুবলীগের যুগ্ম-আ্হ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। এছাড়াও সম্মেলনে বক্তৃতা করেন উপস্থিত আওয়ামী লীগ এবং যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Tags: আওয়ামী যুবলীগপরশ
Previous Post

পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে দুটি কমিটি

Next Post

বিশ্বব্যাংক পুলিশি প্রতিষ্ঠান না, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টি রাজনীতিক- বিশ্বব্যাংক এমডি

Next Post
রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক আলোচনা ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংক পুলিশি প্রতিষ্ঠান না, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টি রাজনীতিক- বিশ্বব্যাংক এমডি

ডায়াবেটিস কেয়ার সেমিনারে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনসেপটার সহায়তা ‘ডায়াবেটিস কেয়ার’ সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT