রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়্যত মহাসম্মেলনে হয়েছে। সকাল ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই ধর্মীয় সমাবেশ। সমাবেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়। মহাসম্মেলনে আলেম-ওলামাদের পাশাপাশি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন।







