চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়াপল্টনে আজ বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 পূর্বাহ্ন 18, সেপ্টেম্বর 2022
in রাজনীতি
A A
নয়াপল্টনে বিএনপি বিক্ষোভ সমাবেশের দৃশ্য, হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ও কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি।

এর আগে হামলার প্রতিবাদে শনিবার রাতেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রুহুল কবির রিজভীর নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি।

রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলা করা হয়েছে। বিএনপির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লায় হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর রাজধানীর কয়েকটি স্থানে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় বনানীতে কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মসূচির শেষ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

এতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ অন্তত ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়। আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় ক্ষমতাসীনরা।

অন্যদিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লায় সস্ত্রীক হামলার শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় মারাত্মক জখমসহ রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Tags: বিএনপিবিক্ষোভ সমাবেশহামলা
Previous Post

যে কারণে ‘বিউটি সার্কাস’-এ জয়া আহসান

Next Post

স্তম্ভিত মুলার, পরিবর্তন চায় বায়ার্ন কোচ

Next Post
বায়ার্ন মিউনিখের খেলোয়াড়, চোটের কারণে মুখ ভার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্তম্ভিত মুলার, পরিবর্তন চায় বায়ার্ন কোচ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজা তৃতীয় চার্লসের ফোনালাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে রাজা তৃতীয় চার্লসের ফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT