বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত নির্যাতনের পরও যে বিএনপিকে দমন করা যাচ্ছে না, এটিই সরকারের বড় ভয়। দমন-পীড়ন করে আর লাভ হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এই দানবীয় সরকারকে উপড়ে ফেলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।








