চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

”ঋণখেলাপির তথ্য গোপন করলেও বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি”

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 06, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ থাকা সত্ত্বেও তার মনোনয়ন বাতিল করা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

সুষ্ঠু নির্বাচন বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। প্রশাসনিক হস্তক্ষেপে রাতে ভোট কিংবা অনিয়মের আশঙ্কার বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।

আপিল নিষ্পত্তির প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি, আপিল নিষ্পত্তির প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনিয়ম না হয়। নির্বাচন কমিশনের আচরণে যদি কোনো বিশেষ দলের প্রতি দুর্বলতা বা সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে এনসিপি বসে থাকবে না। প্রয়োজনে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উদ্বেগজনক বিষয় হলো, একটি দলের চেয়ারম্যান দেশে ফেরার পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করেছে। এটি একটি অশনি সংকেত। জনরায় ঘোষণার আগেই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে চিহ্নিত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচন কমিশনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা নেই। সেই আস্থা অর্জন করতে হলে কমিশনকে তাদের নিরপেক্ষতা কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে। মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে এটি যে একটি পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে—সে প্রস্তুতি মাঠেই স্পষ্ট হয়ে উঠবে।

মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে, একটি গোয়েন্দা সংস্থার প্রধানের দলীয় কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করা। এটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশনি সংকেত। আমরা ফ্যাসিবাদের দোসরদের কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে পুনর্বাসন চাই না।

Tags: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াঋণখেলাপিতথ্য গোপনপ্রার্থীপ্রার্থীতা বাতিলবিএনপি
Previous Post

ভেন্যু যেখানেই হোক, বিশ্বকাপ খেলতে মুখিয়ে সাইফউদ্দিন

Next Post

‘তোমাদের গল্প’র পর নতুন ম্যাজিক, ট্রেলারেই মুগ্ধ দর্শক!

Next Post

‘তোমাদের গল্প’র পর নতুন ম্যাজিক, ট্রেলারেই মুগ্ধ দর্শক!

ছবি: সংগৃহীত

দলীয় মুখপাত্রের পাশাপাশি সাংগঠনিক ইউনিট সেলের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT