চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইদিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা আর ছাত্রলীগের ছাত্রসমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2023
in রাজনীতি
A A
বিএনপি ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও ছাত্রসমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (১ সেপ্টেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করবে বিএনপি। আর একইদিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করবে ছাত্রলীগ। শুক্রবার ছুটির দিনে রাজনৈতিক কর্মসূচির উত্তাপ পাচ্ছে রাজধানীবাসী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করবে সকাল থেকে। সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন জ্যেষ্ঠ নেতারা। সেখানে ফাতিহা পাঠ করা হবে। এরপরে বিকেল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বরে করা হবে। শোভাযাত্রা ফাকিরাপুল মোড়, নটরডেম করেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাত্রায় অংশ নেবেন। রাজধানীর পাশাপাশি সারাদেশে বিভিন্ন জেলায় নিজ নিজ সুবিধা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার প্রায় একইসময়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগের এই সমাবেশ থেকে বর্তমান প্রেক্ষাপটে তরুণদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। সমাবেশস্থল ও চারপাশের এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

Tags: ছাত্র সমাবেশবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীসোহরাওয়ার্দী উদ্যান
Previous Post

মন্ত্রীর বাড়িতে যুবক খুন, মন্ত্রীর ছেলের বিরুদ্ধে অভিযোগ

Next Post

দেশজুড়ে পর্যটনকে আরও উন্নত করতে নেয়া হয়েছে মহাপরিকল্পনা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে পর্যটনকে আরও উন্নত করতে নেয়া হয়েছে মহাপরিকল্পনা

টেনিস খেলোয়াড়রা তৃতীয় রাউন্ডে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় রাউন্ডে আলকারাজ-মেদভেদেভ-সাবালেঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT