চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জবি’র নীল দলের শিক্ষকদের

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
1:54 অপরাহ্ন 04, আগস্ট 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার জন্য জবি শিক্ষকদের আহ্বান জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে, তাই অতিসত্বর আন্দোলন প্রত্যাহার করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল।

রোববার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রঙ্গনে আয়োজিত মানববন্ধন এ আহ্বান জানান তারা।

মানববন্ধনে আওয়ামীপন্থী শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারে দাবি ইতোমধ্যে পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী তাদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়েছেন। এখন শিক্ষার্থীদের দাবি কোটার মধ্যে নেই। সাম্প্রদায়িক শক্তি অনুপ্রবেশ করে তারা সরকারের পতন ঘটাতে চায়। তাই শিক্ষার্থীদের উচিত, আন্দোলন প্রত্যাহার করে বাসায় ফিরে যাওয়া।

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সেলিম বলেন, এই রকম শত শত প্রাণহানি, এটা সবার মধ্যে নাড়া দিবে, এটা স্বাভাবিক। প্রধানমন্ত্রীও সহানুভূতি দেখিয়েছেন। অনেক ভুল ভ্রান্তি ছিলো আমাদের। দেশের আইন, বিচার, সংবিধান রক্ষা করে আন্দোলন করতে হবে। আমারা সংলাপ ও আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান করছি।

বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবেন না। দেশকে যারা আফগানিস্তান বানাতে চায়, তাদের ফাঁদে পা না দিতে, শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল ছাত্রদের জন্য কাজ করেছে। নীলদল বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং এই আদর্শের বিরুদ্ধে যারা সংঘবদ্ধ হয়ে ষড়যন্ত্র করবে তাদের আমরা একত্রে প্রতিহত করবো।

Tags: ছাত্র আন্দোলনজগন্নাথ বিশ্ববিদ্যালয়নীল দল
Previous Post

মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

Next Post

সিরাজগঞ্জে আন্দোলনকারী-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত ২

Next Post
সিরাজগঞ্জে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে আন্দোলনকারী-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত ২

আল্লু অর্জুনের হাসিমুখের ছবি, সুন্দর পোষাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিধসে বিধ্বস্ত কেরালার জন্য ২৫ লাখ রুপি দিলেন আল্লু অর্জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT