চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী শুরু হলো ব্লকচেইন কর্মশালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 06, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
দেশব্যাপী ব্লকচেইন কর্মশালার জন্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য প্রতিবছর বিভিন্ন রকম উদ্যোগ নেয় উইমেন ইন ডিজিটাল। এ বছর নারীদের জন্য প্রতিষ্ঠানটি অনিতা ব্লগের (anitaB.org) সাথে দেশব্যাপী ব্লকচেইন কোডিং বুট ক্যাম্পের আয়োজন করেছে।

মঙ্গলবার ৫ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লকচেইন ওয়ার্কশপের মধ্য দিয়ে শুরু হয় এই কোড ক্যাম্প।

দুপুর ২ টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে কর্মশালা।এতে প্রশিক্ষণ দেন উইমেন ইন ডিজিটালের নারী কোডাররা। যারা বিশ্বব্যাপী প্রফেশনাল ব্লকচেইন ডেভেলপার হিসেবে কাজ করছে।

ব্লকচেইন এই প্রোগ্রামটি আগামী এক বছর ধরে দেশব্যাপী চলবে। যে সকল প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে ব্লকচেইন প্রোগ্রামটি আয়োজন করতে আগ্রহী তাদের উইমেন ইন ডিজিটালে যোগাযোগ করার জন্য জানায় আয়োজকরা।

ব্লকচেইন হল তথ্য রেকর্ড করার একটি সিস্টেম যা সিস্টেম পরিবর্তন করা, হ্যাক করা বা প্রতারণা করা কঠিন বা অসম্ভব করে তোলে। ব্লকচেইন এমন একটি টেকনোলজি যা খুবই নিরাপদ এবং দ্রুতগামী। নিরাপদের কারণে ব্লকচেইন ব্যবহার করে যে কোন ট্রান্জেকশন করলে তা হ্যাক করে এর মাঝে গড়মিল তৈরি করা অসম্ভব।

ব্লকচেইন সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়। প্রত্যেকটি ব্লক হ্যাশিং এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।

উইমেন ইন ডিজিটাল-প্রযুক্তির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিশ্বাস করে। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ২০১৩ সালে। এ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের ২০ হাজারেরও বেশি নারীকে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়েছে। যার মধ্যে ১৫ হাজারের বেশি নারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। প্রযুক্তি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠানটি প্রতিবছর বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকে।

উইমেন ইন ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আছিয়া নীলা জানান, আমরা নারীদের অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকি। আমাদের থেকে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন রকম প্রশিক্ষণ নিয়ে ১৫ হাজারের বেশি নারী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। এরই অংশ হিসেবে এবার ব্লকচেইন কোডিং বুট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

Previous Post

কবি মাহবুবুল হক শাকিলের প্রয়াণ দিবস আজ

Next Post

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: ডিএমপি

Next Post
সড়কে ককটেল বিস্ফোরণের চিহ্ন, ধ্বংসাবশেষ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: ডিএমপি

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, উইকেটের পাশে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের আউটের ব্যাখ্যায় যা জানাল আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT