চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো জাবি’র প্রশাসনিক ভবন অবরোধ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:32 অপরাহ্ন 12, মার্চ 2024
in শিক্ষা
A A
জাবি’র প্রশাসনিক ভবন অবরোধে শিক্ষার্থীরা অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিপীড়নের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার ১২ মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে পূর্বঘোষিত এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। অবরোধ চলাকালে প্রশাসনিক ভবনের প্রধান ফটকসহ অন্যান্য ফটকেও তালা লাগিয়ে দেওয়া হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষা ছাড়া অন্য সবধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য কেউই তাদের কার্যালয়ে আসেননি। কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার ও রেজিস্ট্রার আবু হাসান তাদের কার্যালয়ে ঢুকতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যান।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলো হলো: ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করা, নিপীড়নের ঘটনায় বরখাস্তকৃত শিক্ষক মাহমুদুর রহমান জনির বিষয়ে অফিস আদেশ ও প্রজ্ঞাপন জারি, ক্যাম্পাসে মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিপীড়ন বিরোধী মঞ্চের সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়নিপীড়ন বিরোধী মঞ্চ
Previous Post

৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

Next Post

পুলিশকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

Next Post
পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক, সবাই বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

ডিএমপি কমিশনারসহ পুলিশ সদস্যরা রাস্তায় ইফতার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় ইফতার করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT