চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণরুম বিলোপের দাবিতে জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
5:41 অপরাহ্ন 05, মার্চ 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসে সূর্যোদয়ের সময় স্মৃতিস্তম্ভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে গণরুম সংস্কৃতি বিলোপ করে সকল বৈধ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করাসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৫ মার্চ) সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে এ অবরোধ কর্মসূচি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তারা অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালে নাকচ করে দেন আন্দোলনকারীরা।

তাদের অন্য দাবিগুলো হল, অবিলম্বে নতুন চারটি হল খুলে দেয়া এবং হলে আসন বণ্টন ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনকে দেওয়া।

বেলা সাড়ে বারোটায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন তারা।

এসময় উপাচার্য আগামীকালের মধ্যে গণরুম বিলোপ কমিটি গঠন ও পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে একটি কার্যকরী রোডম্যাপ তৈরির মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের আশু পদক্ষেপ নেবেন বলে লিখিতভাবে আশ্বস্ত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা বুঝিয়েছি, তারা অবরোধ প্রত্যাহার করেছে। আমাদের নতুন হলগুলোর টেকনিক্যাল কিছু কাজ চলছে। মার্চের শেষ দিকে কাজ শেষ হলে নতুন শিক্ষার্থীদের সেখানে তুলতে পারবো। তখন আমাদের আবাসন সংকট দূর হবে।’

এ ব্যাপারে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অর্ণব ইমতিয়াজ চ্যানেল আইকে বলেন, ‘সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত অবরোধ বহাল ছিল। উপাচার্য স্যার আগামী সাত কর্ম দিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেবেন বলে লিখিতভাবে আশ্বস্ত করায় আমরা অবরোধ প্রত্যাহার করেছি। তবে আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে ফের আমরা লাগাতার অবরোধ কর্মসূচিতে যাবো।’

Tags: গণরুমজাবি
Previous Post

নেগেটিভ পজেটিভ দুটোই মেনে নিতে হয়: দীঘি

Next Post

সাইন্সল্যাবে ভবন বিস্ফোরণ: বারুদ বা আইইডি’র আলামত পায়নি সেনাবাহিনী

Next Post
সাইন্সল্যাবে ভবন বিস্ফোরণের ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইন্সল্যাবে ভবন বিস্ফোরণ: বারুদ বা আইইডি'র আলামত পায়নি সেনাবাহিনী

তাসকিনের হাতে পুরস্কার ও চেক, অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিনের প্রশংসায় উড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT