চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলের বগিতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ছুরিকাঘাতে পপকর্ন বিক্রেতা খুন

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
9:09 পূর্বাহ্ন 25, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
রেলওয়ে স্টেশনে একজন ব্যক্তি ট্রেনে খাবার বা পণ্য বহন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুচ্ছ বিবাদের জেরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের বগির ভেতর ছুরিকাঘাতে খুন হয়েছেন আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতা।

​এক নারিকেল বিক্রেতার বিরুদ্ধে এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছালে এই ঘটনাটি প্রকাশ্যে আসে।

​নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টু মিয়ার ছেলে। তিনিও ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করতেন।

​প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখে আসছিল একতা এক্সপ্রেস ট্রেনটি। পথেই চলন্ত ট্রেনের শেষ বগিতে আল আমিনের সঙ্গে সহকর্মী এক নারিকেল বিক্রেতার কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

​পীরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ​ঢাকা থেকে আসা একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারিকেল বিক্রেতার সঙ্গে পপকর্ন বিক্রেতার ঝগড়া বাঁধে। বিবাদের এক পর্যায়ে নারিকেল বিক্রেতা আল আমিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছালে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​আল আমিনের উপর হামলার পর অভিযুক্ত নারিকেল বিক্রেতা ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

​ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুততম সময়ে তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

Tags: ছুরিকাঘাতে খুন
Previous Post

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের শক্তিশালী অংশীদারত্ব প্রয়োজন: বিশ্বব্যাংক

Next Post

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার কেবল নির্বাচিত সরকারের: তারেক রহমান

Next Post
তারেক রহমানের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ, দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার কেবল নির্বাচিত সরকারের: তারেক রহমান

নামজারি নিয়ে সরকার ও জমির মালিকের মধ্যে বিরোধের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেবল দলিল থাকলেই আর জমির মালিকানা প্রমাণ করা যাবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT