চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী হুমায়রার মায়ের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 21, জুলাই 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে অভিনেত্রী হুমায়রার মায়ের মন্তব্যের ক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের শোবিজ তারকা শামুন আব্বাসি প্রয়াত অভিনেত্রী হুমায়রা আসগর আলীর মায়ের এক সাম্প্রতিক মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে হুমায়রার মা অভিযোগ করেন, করাচির মানুষ নাকি তার মেয়ের সাহায্যের আকুতি উপেক্ষা করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সাক্ষাৎকারে হুমায়রার মা করাচির মানুষদের ‘নিষ্ঠুর’ ও ‘সংবেদনহীন’ বলে আখ্যায়িত করেন এবং বলেন, “আমি করাচির মানুষদের অভিশাপ দিচ্ছি। আমার মেয়ের বাসা থেকে চিৎকার শোনা গেলেও কেউ ওর খোঁজ নেয়নি, কেউ দরজায় কড়া নাড়েনি। সবাই নিজেদের মতো ঘোরাফেরা করে গেছে।”

এ বক্তব্যে শোবিজের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে শামুন আব্বাসি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমরা তার (হুমায়রা) মা–বাবার কষ্ট বুঝি, তবে মেয়ের দায়িত্ব প্রথমত পরিবারকেই নিতে হয়। হুমায়রার জন্য পুলিশ যখন সাহায্য চেয়েছিল, তখন তার পরিবার সাড়া দেয়নি। পরে সামাজিক চাপ বাড়লে ভাইয়েরা এসে মরদেহ গ্রহণ করেছে, তাদের অবস্থানও তখন পাল্টে যায়।”

শামুন আরও বলেন, “অর্থনৈতিক অসুবিধা থাকলে লাহোর থেকে অন্তত কোনো আত্মীয়কে করাচিতে পাঠানো যেত। পুলিশকেও বিষয়টি জানানো যেত। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নিয়ে করাচির সাধারণ মানুষকে দোষারোপ করা অনৈতিক।”

তিনি স্পষ্টভাবে বলেন, “সম্পর্কটা ছিল আপনার, দায়িত্বও আপনার। কিন্তু আপনি সহজ পথ বেছে নিয়ে পুরো শহরকে দোষ দিলেন।”

এ সময় তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন—যদি পরিবার মরদেহ গ্রহণ না করতো, তবে শোবিজ অঙ্গন ও কয়েকটি এনজিও সম্মিলিতভাবে হুমায়রার দাফনকার্য সম্পন্ন করত, এমন প্রস্তুতিও নেওয়া হচ্ছিল।

শামুন আব্বাসি বলেন, “হুমায়রার মৃত্যু আমাদের সবাইকেই কষ্ট দিয়েছে, কিন্তু এমন সময়ে নিজেদের দায়িত্ব বুঝে নেওয়াই উচিত। কারণ একাকী মারা যাওয়া কারও দায় গোটা শহরের নয়, সেটা প্রথমত পরিবারকেই নিতে হয়।”

করাচির ডিফেন্স ফেজ-৬–এ একটি ভাড়া বাসায় বসবাস করতেন হুমায়রা আসগর। গত ৮ জুলাই সেখানে আদালতের আদেশে বেইলিফ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি ২০২৪ সালের অক্টোবর থেকেই মৃত অবস্থায় ছিলেন।

২০১৪ সালে ভিট মিস সুপার মডেল খেতাব জিতে পরিচিতি পান হুমায়রা। এরপর তিনি তামাশা ঘর (২০২২), জাস্ট ম্যারিড, এহসান ফরমোশ, গুরু, চল দিল মেরে–এর মতো নাটকে এবং জালাইবি (২০১৫), লাভ ভ্যাকসিন (২০২১) সিনেমায় অভিনয় করেন। দ্য কারেন্ট.পিকে

Tags: অভিনেত্রীনায়িকাপ্রতিবেশীমৃত্যুহুমায়রাহুমায়রা আসগর
Previous Post

মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে সাথে নিয়ে চলতে হবে: আলী রীয়াজ

Next Post

বিমান বিধ্বস্ত: শোকবার্তায় যা লিখলেন তামিম-মাশরাফী-তাসকিনরা

Next Post
বিমান দুর্ঘটনায় ধ্বংসস্তূপের পাশে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বিধ্বস্ত: শোকবার্তায় যা লিখলেন তামিম-মাশরাফী-তাসকিনরা

শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তারেক রহমান, মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে তারেক রহমানের শোক প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT