চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরের প্রথম ছবিটি হতে পারে আলোচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 07, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
একজন পুরুষ যুদ্ধের দৃশ্যে, বিস্ফোরণ ও ধ্বংসের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর মুক্তি পেয়েছিল ‘মিশন এক্সট্রিম’। জঙ্গিবাদ দমনের গল্পে এই ছবি প্রথম পার্টে কিছুটা রহস্য রেখেই শেষ হয়। তখন জানানো হয়েছিল, দ্বিতীয় পার্ট আসবে, নাম ‘ব্ল্যাক ওয়ার’।

এবার সেই অংশের টিজার উন্মুক্ত হলো। প্রকাশিত টিজার বলে দিচ্ছে, রহস্য, সাসপেন্ট, অ্যাকশন, থ্রিলারে ভরপুর ‘ব্ল্যাক ওয়ার’ নতুন বছরের প্রথম ছবি হিসেবে আলোচিত হতে পারে! দর্শকের ধারণা এমনটাই। টিজার দেখে তারা এমনটাই আশা প্রকাশ করছেন।

ইউটিউব ও ফেসবুকে টিজার দেখে এক্সাইটমেন্ট প্রকাশ করে কেউ কেউ লিখছেন, পুরা আগুন! আবার কেউ লিখছেন, ‘জোশ!’ কেউ বলছেন, ‘মাইন্ড ব্লোয়িং, বুম! সত্যিই নতুন বছরের শুরুতে আমরা ঠিকঠাক মুভি পেতে যাচ্ছি।’ এমন বহু মন্তব্যে আগ্রহ বাড়িয়েছে টিজার।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে ২০২৩ সালের প্রথম শুক্রবার (৬ জানুয়ারি)। ছবিটি নিয়ে নির্মাতা সানী সানোয়ার আগেই জানিয়েছেন, প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’ নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের।

তিনি আরও বলেন, চলতি বছর ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এই ছবিটি টেকনিক্যালি অনেক উন্নতমানের। সবকাজ শেষ করতে না পারায় সময় নিতে হল। আমরা চাই দর্শককে পরিপূর্ণ ছবি দেখাতে। নতুন বছরের প্রথম শুক্রবারেই ‘ব্ল্যাক ওয়ার’ মহাসমারোহে মুক্তি দিতে যাচ্ছি।

এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। টিজারে তার সুঠাম দেহের উপস্থিতি নজর কেড়েছে। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে ছবিটি মুক্তি দেয়া হয়েছিল।

Tags: আরিফিন শুভইমরানইরেশ যাকেরএহসানুর রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীটিজারতাসকিন রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুব্ল্যাক ওয়ারমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশা সওদাগররাইসুল ইসলাম আসাদরাশেদ খান অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসিনেমাসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফ
Previous Post

মুক্ত মাগুরা এবং ৭ ডিসেম্বর

Next Post

ব্যাংকের পরিচালনা পর্ষদ ৮ বছরে গাড়ি পরিবর্তন করতে পারবে না

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে বাংলাদেশের ব্যাংকের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকের পরিচালনা পর্ষদ ৮ বছরে গাড়ি পরিবর্তন করতে পারবে না

নেতারা জাতীয় পতাকা ও দলের পতাকা হাতে নিয়ে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না, মানুষ পোড়ানোর রাজনীতি করে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT