চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 30, মার্চ 2023
in বিনোদন
A A
তিনজন ব্যক্তি মরুভূমিতে বসে, একজন মোবাইল ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ৩১ মার্চ বেশকিছু শহরে সিনেমাটি মুক্তি পাবে। ঈদ উপলক্ষে মাসব্যাপী এটি প্রদর্শিত হতে যাচ্ছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আরিফিন শুভ অভিনীত ছবিটি মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস।

‘ব্ল্যাক ওয়ার’ এর কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন,‘৩১ মার্চ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেয়া হচ্ছে। পরবর্তীতে ঈদ উপলক্ষে সবগুলো গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে। একই ডিস্ট্রিবিউটর কানাডা ও মধ্যপ্রাচ্য মুক্তির জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে।’

ডিস্ট্রিবিউশন এজেন্সির দুই কর্ণধারের একজন নওশাবা রুবানা রশীদ বলেন, ‘যুক্তরাষ্ট্র-কানাডা দর্শকদের জন্য উপযোগী সিনেমা বেছে নিয়ে এসে আমরা মুক্তি দিয়ে থাকি। তাই আমাদের প্রতি এ অঞ্চলের দর্শকদের আস্থা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার প্রতিফলন ঘটছে থিয়েটারে দর্শক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছর ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর, ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। একটি গানে চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি রয়েছে।

Tags: ইমরান সওদাগরইরেশ যাকেরখশরু পারভেজখালিদুর রহমান রুমীতাসকিন রহমানপ্রযোজকফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমমিশা সওদাগরলায়লা ইমামলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশহীদুজ্জামান সেলিমসাদিয়া নাবিলাসানী সানোয়ারসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফহাসান ইমাম
Previous Post

প্রথম আলোর সম্পাদক-প্রতিবেদকের বিরুদ্ধে মামলায় গণফোরামের উদ্বেগ

Next Post

মেসি আমার খেলার প্রশংসা করেছে

Next Post
মেসি খেলার পর হাসিমুখে দর্শকদের সাথে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি আমার খেলার প্রশংসা করেছে

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিত্রদের রক্ষায় ও প্রতিদ্বন্দ্বীদের কাবু করতে আদালত ব্যবহার করছেন মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT