চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী ‘ব্ল্যাক অ্যাডাম’ এর দাপট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 24, অক্টোবর 2022
in অন্যান্য, বিনোদন
A A
ব্ল্যাক অ্যাডাম সিনেমার চরিত্রের দৃশ্য, এক শক্তিশালী সুপারহিরো. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। মুক্তির শুরু থেকেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ডোয়াইন জনসন অভিনীত ছবিটি।

মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১৫০০ কোটি টাকা!

ভারতেও ছবিটি নিয়ে দর্শকের উত্তেজনা চরমে। এই কয়দিনে শুধু ভারতীয় বক্স অফিসে ছবিটি আয় করেছে ২৩ কোটি রুপির বেশি।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত সুপারহিরো চলচ্চিত্র ‘দ্য ব্যাটম্যান’ ভারতে মুক্তির প্রথম দিনে প্রায় সাত কোটি রুপি আয় করেছিল। সেই অনুপাতে ‘ব্ল্যাক অ্যাডাম’ এর আয় যে আরো বৃদ্ধি পাবে তা নিয়ে যথেষ্ট ইতিবাচক বক্স অফিস বিশ্লেষকরা।

‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রটি।

প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার পারদ উপরে উঠতে শুরু করে। এ ছবির সবচেয়ে বড় আকর্ষণ এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে আবির্ভূত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়েইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো ছবিতে দেখা যাবে তাকে।

এ ছাড়াও ছবিটির আরও একটি বড় চমক এতে দেখা গেছে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে। ডিসি কমিকসের সুপারহিরো সিরিজের শাজামের প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও ভিলেন নয়, অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত চরিত্রটি। তবে ছবিটিতে জনপ্রিয় এ চরিত্রকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন পরিচালক জাউমি কোলেট।

Tags: ডোয়াইন জনসনবক্স অফিসব্ল্যাক অ্যাডামরকসিনেমাহলিউড
Previous Post

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

Next Post

সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যান চলাচল বন্ধ

Next Post
সন্দ্বীপের নৌ-চলাচল বন্ধ, উত্তাল সমুদ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যান চলাচল বন্ধ

কক্সবাজার আশ্রয় কেন্দ্রে হাজারও মানুষ, নারী ও শিশুদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার আশ্রয় কেন্দ্রে হাজারও মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT