চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ বছর পর দিল্লি বিধানসভায় জয়ী বিজেপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের নির্বাচনী কেন্দ্রের ভোট গণনা চলছে, নির্বাচন ফলাফলের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জয় এখন সময়ের অপেক্ষা। ভারতের রাজধানীতে ২৭ বছর পরে বিজেপি ক্ষমতায় ফিরতে চলেছে।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত প্রায় ১০ বছর ধরে দিল্লিতে সরকার চালাতো আম আদমি পার্টি। দলটির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে পরাজয় স্বীকার করে নিয়েছেন।

তিনি নিজেও নয়া দিল্লির আসনে হেরে গেছেন। তবে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী কালকাজী আসন থেকে জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ভারতীয় সময় বেলা তিনটের সময়ে ৭০ আসনের বিধানসভায় বিজেপি ইতোমধ্যেই ১৭টি আসনে জয়ী হয়েছে, আরও ৩০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে আপ জিতেছে ১১টি আসনে, এগিয়ে আছে ১২টি আসনে।

মনীশ সিসোদিয়া, সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনের মতো আপের আরও বেশ কয়েকজন বড় নেতা তাদের নিজের আসনে বিজেপি প্রার্থীদের থেকে পিছিয়ে আছেন।

ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আন্দাজ পাওয়া যাচ্ছিল যে ক্ষমতাসীন আম আদমি পার্টি বা আপ পিছিয়ে পড়ছে তাদের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির তুলনায়।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, “আজ দিল্লি নির্বাচনের ফলাফল এসেছে এবং জনতা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা বিনয়ের সঙ্গে তা স্বীকার করে নিচ্ছি।”

কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে জয়ী করানোর জন্য অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে লিখেছেন যে “দিল্লির মানুষ মিথ্যা, ধোঁকা আর দুর্নীতির ‘শিসমহল’কে নাস্তানাবুদ করে দিল্লিকে ‘আপ-দা’ (হিন্দিতে বিপর্যয়) মুক্ত করেছেন।”

Tags: দিল্লিবিজেপিবিধানসভা নির্বাচনভারত
Previous Post

নিরাপত্তা নিশ্চিতে সুপ্রিম কোর্টে প্রবেশে রাখতে হবে পরিচয়পত্র

Next Post

‘বিচারকের ভূমিকায় না থেকে ভালো কাজগুলোকে উৎসাহ দিন’

Next Post
প্রকৃতি পরিবেশে একজন পুরুষের ছবি, সবুজ গাছপালা ও ফুলের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিচারকের ভূমিকায় না থেকে ভালো কাজগুলোকে উৎসাহ দিন’

বিএসিবির স্বাস্থ্যখাতে ৭ দফা দাবি নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যখাতে সংস্কারসহ ৭ দফা দাবি জানিয়েছে বিএসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT