চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর-রুনি পুত্র মেঘের ডিজাইন করা জার্সিতে খেলবেন সাংবাদিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 18, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
সাংবাদিকরা নতুন জার্সি পরে দাঁড়িয়ে আছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রচার সাংবাদিকদের নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি। সংগঠনটির সদস্য সংবাদকর্মীদের নিয়ে প্রথমবার শুরু হচ্ছে ‘বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। ২৫ দলের অংশগ্রহণে হবে আসর। অংশ নেবেন ২৫ টেলিভিশনের আড়াই’শ সংবাদকর্মী।

রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে সোমবার টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পর্দা উঠবে টুর্নামেন্টের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসির নির্বাহী (ক্রীড়া) তারিকুল ইসলাম মাসুম। প্রধান অতিথি ছিলেন বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ। বিজেসির যুগ্ম নির্বাহী (ক্রীড়া) মাহবুব জুয়েল, বিজেসির ট্রাস্টি হারুন অর রশীদ, নির্বাহী ইলিয়াস হোসেন, পরভেজ রেজা ছিলেন লোগো উন্মোচন অনুষ্ঠানে।

বিভিন্ন টেলিভিশন স্টেশন থেকে ২৪টি দল গঠন করা হলেও একটি দল গঠন করা হয়েছে তাদের নিয়ে যারা বিজেসি সদস্য কিন্তু বর্তমানে কোনো টেলিভিশনে কর্মরত নেই। প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মাহির সারওয়ার মেঘের ডিজাইনে তৈরি করা জার্সিতে এবার মাঠে নামবেন খেলোয়াড়দের সকলে।

৬ সদস্যের প্রতিটি দল মোট আট গ্রুপে ভাগ হয়ে নকআউট পদ্ধতিতে লড়াই করবে। ২০ মিনিটের প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি। চারদিনের টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ জুলাই।

Tags: টেলিভিশন সাংবাদিকফুটবল টুর্নামেন্টেবিজেসিমেঘরুনিলিড স্পোর্টসসাগরসাগর-রুনী
Previous Post

যাদের নিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

Next Post

৪৫ বছরে প্রথমবার বন্যার পানি ছুঁয়েছে তাজমহলের দেয়াল

Next Post
তাজমহলের পাশে বন্যার পানি, মানুষ বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছরে প্রথমবার বন্যার পানি ছুঁয়েছে তাজমহলের দেয়াল

বাংলাদেশ সরকারের নতুন নীতিমালা প্রকাশের লোগো, সরকারী চাকরিজীবীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT