চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 পূর্বাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমার জন্য মুসল্লিদের ভিড় ও তাবু স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলীগ-জামাতের তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইতোমধ্যেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইজতেমার সাফল্য কামনা করে ও মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

আজ দুপুর দেড়টায় ইজতেমা মাঠে বৃহত্তম জুম্মার জামায়াত অনুষ্ঠিত হবে। জুম্মার নামাজে অংশ নিতে বৃহস্পতিবার থেকেই আশপাশের এলাকার মুসল্লিরা মাঠে অবস্থান করছেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ইজতেমার সার্বিক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির প্রকৌশলী মাহফুজ হান্নান। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীরা এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন।

ইজতেমাকে কেন্দ্র করে লাখো মুসল্লির স্রোত এখন টঙ্গী অভিমুখে রয়েছেন বলে জানা গেছে। এ উপলক্ষে ১৬০ একর জমির ওপর সুবিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই।

ইতোমধ্যে যারা ময়দানে এসে পৌঁছেছেন, তারা তাদের জন্য নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে তাসবিহ-তাহলিল, জিকির-আসকার ও বিভিন্ন নফল ইবাদতে মশগুল রয়েছেন। কিন্তু গভীর রাতে বৃষ্টি তাদের ভোগান্তিতে ফেলে। কনকনে বাতাস, ঠাণ্ডা আবহাওয়া এবং বৃষ্টিতে কাপড় ভিজে যাওয়ায় রাতভর তাদের ভোগান্তি পোহাতে হয়েছে।

এদিকে ইজতেমায় যোগ দিতে ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য থেকে মুসল্লিরা আসছেন বেনাপোল চেকপোস্ট দিয়ে। বৃহস্পতিবার পর্যন্ত এক হাজারের মতো ভারতীয় মুসল্লি এসেছেন বলে জানা গেছে।

Tags: ইজতেমাবিশ্ব ইজতেমা
Previous Post

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা চলছে

Next Post

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সায়মা ওয়াজেদ

Next Post
বাংলাদেশের একজন নারী কর্মকর্তা অফিসে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সায়মা ওয়াজেদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের লাশের পাশে একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT