চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পত্রিকার পাতা থেকে যেভাবে সিনেমার পর্দায় মৌসুমী

কীভাবে সিনেমায় পা রাখেন প্রিয়দর্শিনী মৌসুমী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 03, নভেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য মৌসুমীর সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন সোমবার (৩ নভেম্বর)। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ নায়িকা! দেশের বিভিন্ন এলাকায় এ নায়িকার ভক্তরা নিজেদের মতো জন্মদিনের কেট কাটছেন। ভক্তদের এই ভালোবাসা ছুঁয়ে যাচ্ছে মৌসুমীর হৃদয়।

জন্মদিনের দুপুরে প্রায় প্রতিবারই চ্যানেল আইয়ে উপস্থিত হয়ে কেক কাটেন মৌসুমী। কিন্তু গত কয়েক বছর ধরে সন্তানদের সাথে দেশের বাইরে আছেন তিনি। সরাসরি না থাকলেও চ্যানেল আইয়ে তাকে নিয়ে এদিন প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান।

নব্বই দশকের গোড়ায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর মাধ্যমে সিনেমায় তার অভিষেক হয়। সালমান শাহ’র বিপরীতে অভিনয় করে মুগ্ধতা ছড়ান মৌসুমী। সিনেমাটি মুক্তির পর তুমুল হিট হয়, সেইসঙ্গে ঢাকাই সিনেমায় এই এক ছবি দিয়েই নিজের দৃঢ় অবস্থান তৈরী করেন মৌসুমী।

অথচ প্রথমে মৌসুমী ই নাকি চাননি সিনেমায় আসতে! হ্যাঁ, মৌসুমীকে চলচ্চিত্রে আনতে বহু কাঠখড় পুড়িয়েছেন প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহান। অতীত দিনের কথা স্মরণ করে বছর চারেক আগে মৌসুমীর জন্মদিনের এক অনুষ্ঠানে চ্যানেল আইয়ে স্মৃতির ঝাঁপি খুলেছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর নির্মাতা সোহান।

জানিয়ে ছিলেন, মৌসুমীকে প্রথম আবিষ্কার করি পত্রিকার পাতায়। ‘দৈনিক বাংলা’ নামে তখন একটি পত্রিকা ছিলো, আমি এফডিসিতে বসে আড্ডা দিচ্ছিলাম আর পত্রিকায় চোখ বুলাচ্ছিলাম, হঠাৎ দেখি একটি মেয়ের ছবি। দেখে মনে হলো একে দিয়ে ছবিতে কাজ করানো যায়। কিন্তু মেয়ের ঠিকানা তো জানি না। সেই সময় বিনোদনে কাজ করতো এখনকার নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। তাকে বললাম মেয়েটার ঠিকানা যোগার করতে। সাক্ষাৎকার নিবে বলে গুলজার মেয়েটার সাথে দেখা করার ব্যবস্থা করলো। নির্মাতা পরিচয় গোপন রেখে মেয়েটার সাথে দেখা করলাম। সামনাসামনি দেখে ও কথা বলে মেয়েটাকে আরো পছন্দ হলো। এরপরে কীভাবে যেন তার পরিবারের সাথে একটা দুর্দান্ত সম্পর্ক হয়ে গেলো। সম্পর্ক সহজ হলে তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব করলাম। কিন্তু কিছুতেই রাজি হলো না। হঠাৎ একদিন রাত তিনটার দিকে ল্যান্ডফোনে কল করে আমাকে বললো,‘সোহান ভাই, আমি সিনেমা করতে চাই।’

এরপরের ইতিহাসতো সবারই জানা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর পর সবার প্রিয় অভিনেত্রীতে পরিণত হন মৌসুমী। ‘প্রিয়দর্শিনী’ শব্দটি উচ্চারিত হতেই কল্পনায় এখন তার ছবি ভেসে উঠে!

‘খায়রুন সুন্দরী’ খ্যাত নায়িকা মৌসুমী একাধারে অভিনেত্রী, রাবেয়া খাতুনের লেখা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নেগার’ চলচ্চিত্র’র পরিচালক।

তার অভিনীত ছবির মধ্যে কেয়ামত থেকে কেয়ামত ছাড়াও স্নেহ, ভাংচুর, দেনমোহর, বিদ্রোহী বধু, গরীবের রানি, আত্মত্যাগ, মেঘলা আকাশ, বিন্দুর ছেলে, দেবদাস উল্লেখযোগ্য। অভিনয় এর জন্য তিনি তিনবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন।

Tags: আত্মত্যাগওমর সানীগরীবের রানিদেনমোহরবিদ্রোহী বধুভাংচুরমৌসুমীলিড বিনোদনসালমান শাহসিনেমাস্নেহ
Previous Post

ঢাকার কোন আসনে কারা বিএনপির সম্ভাব্য প্রার্থী

Next Post

চট্টগ্রামে কোন আসনে কারা বিএনপির সম্ভাব্য প্রার্থী

Next Post
বিএনপি নেতারা জরুরি বৈঠক করছে, বিকেলে সংবাদ সম্মেলনের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে কোন আসনে কারা বিএনপির সম্ভাব্য প্রার্থী

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেনুকা-ক্রান্তিকে কোটি রুপির পুরস্কার ঘোষণা দুই মুখমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT