চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে নায়করাজ: দুই দিনব্যাপী চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 21, জানুয়ারি 2026
in বিনোদন
A A

২৩ জানুয়ারি বাংলা চলচ্চিত্রের মুকুটহীন রাজা নায়করাজ রাজ্জাকের জন্মদিন। আর এই বিশেষ দিন সামনে রেখে দুই দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় থাকছে তাঁর স্মরণে নানা আয়োজন।

জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ৩টা ৩০ মিনিট দেখানো হবে নায়করাজ রাজ্জাক-শাবানা অভিনীত সাড়া জাগানো ক্লাসিক চলচ্চিত্র ‘অবুঝ মন’।

জন্মদিনের সকাল শুরু হবে রাজ্জাক অভিনীত সিনেমার গান দিয়ে সরাসরি অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। এদিন সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজনটির বিশেষ পর্বে অতিথিশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন মো. খুরশিদ আলম, স্বর্ণা এবং ইমরান খন্দকার।

এদিন দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে নায়করাজ অভিনীত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’।

জন্মদিনের বিকেলে দেখানো হবে রাজ্জাককে নিয়ে নির্মিত প্রথম বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বায়োপিকটি চ্যানেল আইয়ে প্রচার হবে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে। যা নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই বায়োপিকটি নির্মাণে হাত দেন। রাজ্জাকের অকপটে দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠার বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ, গান বায়োপিকটিতে সংযোজন করেছেন শাইখ সিরাজ।

এ বায়োপিকে রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ।

একই দিন বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে আবদুর রহমানের উপস্থাপনায় নায়করাজকে নিয়ে নির্মিত ‘সাময়িকী’র বিশেষ পর্ব ‘নায়ক থেকে নায়করাজ’।

Tags: গান দিয়ে শুরুজন্মদিননায়ক রাজ্জাকনায়করাজবিশেষ পর্বরাজ্জাকলিড বিনোদন
Previous Post

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

Next Post

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ

Next Post
ছবি: সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ

চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT