চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যার নামে হলে ঢল নামে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 পূর্বাহ্ন 28, মার্চ 2024
in বিনোদন
A A
শাকিরা কনসার্টে পারফর্ম করছেন, দর্শকরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত দুই যুগে বহু উত্থান পতনের সাক্ষী হয়েছে ঢাকাই সিনেমা। বাংলা সিনেমার জৌলুসতা যেমন বিলীন হয়েছে অশ্লীলতার দাপটে, তেমনি প্রাযুক্তিক উন্মেষের ফলে গোটা সিনেমা দুনিয়ায় এসেছে মহা পরিবর্তন! কালের চোরা শ্রোতে হারিয়ে গেছে অনেক কিছুই! কিন্তু এই দুই যুগের ক্যালেন্ডারে বহাল তবিয়তে একজন! তিনি শাকিব খান।

দুই যুগের ক্যারিয়ারে ১৭ বছরের বেশি সময় ধরে রাজ করছেন নাম্বার ওয়ান এই তারকা! মন্দা সময়েও হলে হলে উপচে পড়া ভিড় দেখা গেছে এই নায়কের ছবিতে। এজন্য প্রযোজক-পরিচালকের কাছে এখনো ভরসার নাম শাকিব!

ঢাকাই সিনেমার এই কাণ্ডারির জন্মদিন ২৮ মার্চ! বয়সের সাথে সাথে যেনো বাড়ছে সিনেমার বোঝা পড়া! তাইতো এই সময়ের একজন তরুণ নির্মাতার ভাবনা শুনেও এক বাক্যে নেমে পড়েন নতুন দিনের সিনেমা করতে! সমকালীন ভাবনাকে গুরুত্ব দেন বলেই এখনো তার নামে হলে ঢল নামে!

ভালোবেসে কেউ বলেন ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান, আবার কেউ বলেন সুপারস্টার। নতুন করে এই নায়ককে আমার এখন কেউ কেউ ডাকতে শুরু করেছেন রাজকুমার নামেও!

যদিও এসব বিশেষণের চেয়ে বর্তমানে কাজকেই বেশী ফোকাস করতে দেখা গেছে এই নায়ককে। কারণ তিনি চলচ্চিত্রের মন্দার বাজারেও আশা জাগাতে পারেন। এটাই তার সবচেয়ে বড় ক্যারিশমা। শত বাধা বিপত্তি টপকে হাল ধরতে পারেন ইন্ডাস্ট্রির। অন্তত তার উপরই গত দেড় দশক ধরে এমন আস্থা সিনেমাসংশ্লিষ্টদের। এমনকি বার বার তিনি তার প্রমাণও দিয়েছেন।

মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা নায়িকার সঙ্গেও কাজ করে যাচ্ছেন শাকিব। পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রডাকশনের ছবিতেও সুনাম অর্জন করেছেন! পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষি মানুষের প্রিয় নায়কে পরিণত হওয়া এ তারকাকে আন্তর্জাতিক গণমাধ্যমে ‘বাংলাদেশী মেগাস্টার’ বলেও সম্বোধন করা হয়।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, এবারের জন্মদিনটা শাকিবের ঢাকায় কাটছে। প্রথম প্রহরে তিনি তার পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। দিনে শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানে জন্মদিন পালন করতে পারেন। এছাড়া দেশ ও বিদেশ থেকে তার লক্ষ কোটি অনুসারীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

এসবের মধ্যেই জন্মদিন উপলক্ষে ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘রাজকুমার’ সিনেমার প্রচারণায় সময় কাটাচ্ছেন এই ঢাকাই সুপারস্টার।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’,২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়া তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়ে নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়!

Tags: জন্মদিনরাজকুমারলিড বিনোদনশাকিবশাকিব খানশাকিবের জন্মদিনসুপারস্টার
Previous Post

পাঁচ শতাধিক রান, সর্বাধিক স্কোর ও ছক্কার রেকর্ডের ম্যাচে জয়ী হায়দরাবাদ

Next Post

ঢাকা থেকে ইটালি সরাসরি ফ্লাইট চালু

Next Post
আকাশে উড়ন্ত বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা থেকে ইটালি সরাসরি ফ্লাইট চালু

নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশির পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT