চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনা লায়লার কিংবদন্তী হয়ে ওঠার দিনগুলি

জন্মদিনে কিংবদন্তী রুনা লায়লা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 পূর্বাহ্ন 17, নভেম্বর 2025
in বিনোদন
A A
উজ্জ্বল তারার পারফরম্যান্সের ছবি, বাংলার সংগীতপ্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

click by jaki bangla

গান নয়, চার বছর বয়সে মূল আগ্রহ ছিল নাচে। কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লার শৈশবের এই গল্প হয়তো জানেন না অনেকেই। বছর সাতেক আগে চ্যানেল আই অনলাইনের সঙ্গে এক আড্ডায় উঠে আসে তাঁর ছোটবেলার অনেক স্মৃতি। সোমবার (১৭ নভেম্বর) তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে থাকলো সেই আড্ডা আয়োজনের অংশ বিশেষের পুনর্পাঠের সুযোগ:

চার বছর বয়সেই নাচ শিখতেন রুনা লায়লা, গানের প্রতি তেমন কোন আগ্রহ বা ভালোবাসা গড়ে ওঠেনি তখনও। বড় বোন দীনা লায়লাকে গান শেখাতে যে ওস্তাদ আসতেন, তাঁর সামনেই খেলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বসে যেতেন বোনের সাথে। সেই ওস্তাদজিই একদিন তাঁর মাকে জানালেন তাঁকে গান শেখানোর কথা। প্রখর স্মৃতিশক্তির কারণে ঐটুকু বয়সেই যে কোন গান তুলে মুখস্থ করে ফেলতেন অনায়াসেই। আর সঙ্গে ছিল তাল লয় আর সুরের জ্ঞান।

এইসব গুণেই শিশু রুনা লায়লার মাঝে আগামীর শিল্পীর সম্ভাবনা হয়তো দেখেছিলেন সেই সংগীত শিক্ষক। তবে, মেধাবী হলেও শৈশবে প্রচণ্ড ফাঁকিবাজ ছিলেন বলে দাবি বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এই কণ্ঠসম্রাজ্ঞীর।

গান শেখা শুরু করার পর কখন যে এই ব্যাপারে এতটা সিরিয়াস হয়ে উঠেছিলেন তা নিজেও টের পান নি। খুব কম বয়সেই প্লেব্যাকের মাধ্যমে অল্পদিনেই খ্যাতি অর্জন করতে শুরু করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ও মা আমেনা লায়লার দ্বিতীয় সন্তান রুনা লায়লা ক্রমেই হয়ে ওঠেন উপমহাদেশীয় সংগীত জগতের এক বিস্ময়কর নাম।

প্রায় পাঁচ দশকেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ারে মোট ১৮টি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। রুনা লায়লা-ই সম্ভবত একমাত্র শিল্পী যিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এই তিন দেশেই সমানভাবে জনপ্রিয়।

এই খ্যাতি দারুণভাবে উপভোগও করেন তিনি। ভক্তদের ভালবাসাতেই আজ তিনি বিশ্বজুড়ে পরিচিত। শ্রোতাদের জন্যই তিনি হয়ে উঠেছেন কিংবদন্তী রুনা লায়লা। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন তিনি। শুধু গানই নয়, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামক চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন রুনা লায়লা।

কিংবদন্তী এই শিল্পীর জন্মদিনটি বিশেষ আয়োজনে পালন করে চ্যানেল আই। গানের অনুষ্ঠান ছাড়াও তাকে রেড কার্পেট সংবর্ধনার আয়োজন থাকে। গেল বছরের জুনে চ্যানেল আই উদযাপন করে কিংবদন্তী এই শিল্পীর সংগীত ক্যারিয়ারের ৬০ বছর!

জন্মদিনের বিশেষ দিনে চ্যানেল আইয়ে দিনভর গুণী এই শিল্পীকে নিয়ে হবে অনুষ্ঠান আয়োজন।দিনভর নানা অনুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই শিল্পীকে নিয়ে এদিন রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে থাকছে একটি সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘চিরদিন আমি রবো’।

অনন‍্যা রুমার প্রযোজনায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন রুনা লায়লার সুযোগ‍্য শিষ‍্য এবং উত্তরসূরী চ‍্যানেল আই সেরাকণ্ঠের কোনাল, ঝিলিক এবং ইউসুফ।

Tags: গানচ্যানেল আইজন্মদিনরুনা লায়লালিড বিনোদনসংগীত
Previous Post

১০ আইনজীবীর বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

Next Post

ভারতকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

Next Post
পাকিস্তানের ক্রিকেটার মাঠে হাসিমুখে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসল্যান্ডকে হারিয়ে প্লে-অফে ইউক্রেন, জিতেছে ফ্রান্স-ইংল্যান্ড ও সার্বিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT